আজ , , ,

পদ্মা নদী থেকে মাথা-হাত-পা বিচ্ছিন্ন অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

শরীয়তপুরের জাজিরা উপজেলায় পদ্মা নদী থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। উদ্ধার হওয়া মরদেহটির কোনো মাথা, দুই হাত কিংবা দুই পা ছিল না; কেবল ধড়ের অংশবিশেষ পাওয়া গেছে। নদী থেকে এমন রোমহর্ষক ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যার দিকে জাজিরা উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানাধীন পৈলান মোল্লারকান্দি এলাকার পদ্মা নদীতে জোয়ারের পানির সাথে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা দ্রুত মাঝিরঘাট নৌ-পুলিশ ফাঁড়িতে খবর দেন।

খবর পেয়ে নৌ-পুলিশের একটি বিশেষ টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নদী তীর থেকে মরদেহটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, মরদেহটি দীর্ঘ সময় পানিতে থাকায় ও খণ্ডিত অবস্থায় অর্গলিত হওয়ায় তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় বা বয়স শনাক্ত করা সম্ভব হয়নি।

এ বিষয়ে মাঝিরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস গণমাধ্যমকে জানান, “স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহের শরীরের শুধু ধড় অংশটুকু ছিল, কোনো মাথা, হাত বা পা পাওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিহতের পরিচয় এবং মৃত্যুর আসল রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।”

পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে এবং এটি হত্যাকাণ্ড কি না, সে বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

২৩ জুলাই ২০২৫

লিবিয়া হয়ে ইতালীর অভিবাসী প্রত্যাশী মাদারীপুরের ১৪ যুবক ৫ মাস ধরে নিখোঁজ

www.janadristi.com