আজ , , ,

জাজিরায় পৃথক অভিযানে সন্ত্রাসবিরোধী মামলার তিন আসামি গ্রেপ্তার

শরীয়তপুরের জাজিরায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা পৃথক মামলায় আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে জাজিরা থানা পুলিশ এ তথ্য জানায়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় জাজিরা থানা পুলিশের একাধিক দল উপজেলার বিভিন্ন এলাকায় আসামিদের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা পৃথক মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জাজিরা উপজেলার সদর আলী মাদবরকান্দি গ্রামের আব্দুল আলীম মাদবরের ছেলে মো. নাইম হোসেন ওরফে টিটু মাদবর (৩০), ডুবিসায়বর গ্রামের মৃত আব্দুল কাদির মোল্লার ছেলে মো. শামীম মোল্লা (৩৫) এবং রামকৃষ্ণপুর মোল্লাকান্দি গ্রামের মৃত ছামাদ মোল্লার ছেলে জালাল মোল্লা (৫২)।

পুলিশ জানায়, নাইম হোসেন ওরফে টিটু মাদবরকে জাজিরা থানার ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখের ২০ নম্বর মামলাসহ সিআর ১৬৫/২৬ (জাজিরা) মামলায় গ্রেপ্তার করা হয়েছে। শামীম মোল্লাকে একই তারিখের একই থানার ২০ নম্বর মামলায় গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, জালাল মোল্লাকে ২৩ মে ২০২৬ তারিখের জাজিরা থানার ২৭ নম্বর মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

২৩ জুলাই ২০২৫

লিবিয়া হয়ে ইতালীর অভিবাসী প্রত্যাশী মাদারীপুরের ১৪ যুবক ৫ মাস ধরে নিখোঁজ

www.janadristi.com