আজ , , ,

রিয়াদ-দাম্মামে ১৮৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২৩ হাজারের বেশি যাত্রী

ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী ১৮৯টি ফ্লাইট বাতিল হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন ২৩ হাজার ২৭৪ জন যাত্রী। গত ১০ অক্টোবর থেকে ১১ নভেম্বর পর্যন্ত এসব ফ্লাইট বাতিলের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র।

সূত্র জানায়, বাতিল হওয়া ১৮৯টি ফ্লাইটের মধ্যে ১১২টি ছিল সরাসরি এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট। সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৫টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ২২টি এবং রিয়াদ এয়ারওয়েজের ২৫টি ফ্লাইট রয়েছে।

অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ৩০টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি, সালাম এয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৮টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট বাতিল হয়েছে।

এসব ফ্লাইটের যাত্রীদের বিভিন্ন দেশের বিমানবন্দর হয়ে ট্রানজিট নিয়ে রিয়াদ ও দাম্মামে পৌঁছানোর কথা ছিল। কিন্তু সংশ্লিষ্ট দেশগুলো থেকে ফ্লাইট বাতিল হওয়ায় ঢাকায় থাকা যাত্রীদের বহন করেনি এয়ারলাইনসগুলো।

এর আগে, হুথিদের হামলার পর নিরাপত্তাজনিত কারণে রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। একই সময়ে দাম্মামেও হামলার ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস প্রথমে ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট স্থগিত রাখে। পরবর্তী সময়ে পরিস্থিতি বিবেচনায় এ স্থগিতাদেশের মেয়াদ আরও বাড়ানো হয়।

ফলে সৌদি আরবগামী হাজারো যাত্রীকে ফ্লাইট বাতিল ও ভ্রমণ অনিশ্চয়তার কারণে দুর্ভোগে পড়তে হয়েছে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

২৩ জুলাই ২০২৫

লিবিয়া হয়ে ইতালীর অভিবাসী প্রত্যাশী মাদারীপুরের ১৪ যুবক ৫ মাস ধরে নিখোঁজ

www.janadristi.com