আজ , , ,

বেনাপোলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের চার নেতাকর্মী আটক

যশোরের বেনাপোলে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে আটক করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে পুলিশ পাহারায় তাদের যশোর আদালতে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন—বেনাপোলের নারায়ণপুর গ্রামের মৃত আবুল হোসেন বিশ্বাসের ছেলে হাসান মাহমুদ ওরফে প্রিন্স (৪৩), সাদীপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ইজাজ আহম্মেদ (২১), শিকড়ী গ্রামের পূর্বপাড়ার আবদুর রহিমের ছেলে আবদুর রহমান মিলন (৪০) এবং শিকড়ী গ্রামের মধ্যপাড়ার চান্দ আলীর ছেলে মশিউর রহমান (৪২)।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক হাসান মাহমুদ ওরফে প্রিন্স বেনাপোল ইউনিয়নের পোড়াবাড়ী ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। ইজাজ আহম্মেদ বেনাপোল পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আবদুর রহমান মিলন আওয়ামী লীগের সক্রিয় সদস্য এবং মশিউর রহমান পুটখালী ইউনিয়নের ৭ নম্বর শিকড়ী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর জানান, যশোরের পুলিশ সুপারের নির্দেশনায় পুরোনো মামলার তদন্তের অংশ হিসেবে সন্দেহভাজন আসামি হিসেবে তাদের আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের পুলিশ পাহারায় যশোর আদালতে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

২৩ জুলাই ২০২৫

লিবিয়া হয়ে ইতালীর অভিবাসী প্রত্যাশী মাদারীপুরের ১৪ যুবক ৫ মাস ধরে নিখোঁজ

www.janadristi.com