আজ , , ,

গুমের মামলার তদন্ত শেষ পর্যায়ে, যেকোনো সময় ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল: চিফ প্রসিকিউটর

আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার হয়ে নিখোঁজ ব্যক্তিদের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত এখন শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। খুব দ্রুতই তদন্ত প্রতিবেদন যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিক অভিযোগ আকারে তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। এর আগে গুমের বিচারের সার্বিক অগ্রগতি জানতে চিফ প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

তদন্তের অগ্রগতি তুলে ধরে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, “ট্রাইব্যুনালে প্রায় আড়াইশ গুমের অভিযোগ এসেছে। এর পরিপ্রেক্ষিতে প্রতিটি পরিবারকে আলাদাভাবে ধরে আমাদের তদন্ত কার্যক্রম এগিয়ে চলছে। এরই মধ্যে তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে। প্রতিবেদন হাতে পেলে যথাযথ যাচাই-বাছাই করে তা ট্রাইব্যুনালে দাখিল করা হবে।”

এ সময় বৈঠকে উপস্থিত মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর প্রধান সমন্বয়ক ও সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি বলেন, গুমের বিচার কার্যক্রম আরও গতিশীল করতে বর্তমানে প্রচলিত দুটি ট্রাইব্যুনাল যথেষ্ট নয়। এজন্য আরও ট্রাইব্যুনাল বাড়ানোর প্রয়োজন রয়েছে। তিনি গুমের শিকার ব্যক্তিদের প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং এর সঙ্গে জড়িতদের কঠোর জবাবদিহির আওতায় এনে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার ওপর জোর দেন।

উল্লেখ্য, এর আগে গত ২৫ আগস্ট সানজিদা ইসলাম তুলির নেতৃত্বে ভুক্তভোগী পরিবারের কয়েকজন সদস্য চিফ প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সে সময় গুমের এসব অভিযোগ কোনোভাবেই যেন রাজনৈতিক বিবেচনায় তদন্ত বা বিচার থেকে বাদ না দেওয়া হয়, সে বিষয়ে বিশেষ অনুরোধ জানিয়েছিলেন ‘মায়ের ডাক’-এর এই সমন্বয়ক।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

২৩ জুলাই ২০২৫

লিবিয়া হয়ে ইতালীর অভিবাসী প্রত্যাশী মাদারীপুরের ১৪ যুবক ৫ মাস ধরে নিখোঁজ

www.janadristi.com