আজ , , ,

হঠাৎ বুকে ব্যথা, হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী

হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে দুপুরে তার হার্টের এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ ও সিনিয়র তথ্য কর্মকর্তা পবন চৌধুরী।

তিনি জানান, শনিবার সকালে হঠাৎ হৃদ্‌যন্ত্রের সমস্যার কারণে স্বাস্থ্যমন্ত্রী কন্টিনেন্টাল হাসপাতালে যান। সেখানে চিকিৎসকেরা তার এনজিওগ্রামসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করেন। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।

পবন চৌধুরী আরও জানান, সবকিছু ঠিক থাকলে আগামী পরশু থেকে স্বাস্থ্যমন্ত্রী দাপ্তরিক কার্যক্রমে যোগ দিতে পারবেন।

এদিকে, কন্টিনেন্টাল হাসপাতালের কমিউনিকেশনস অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের জেনারেল ম্যানেজার ডা. ফজলে রাব্বি খান জানান, শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করায় স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। হৃদ্‌রোগ বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামানের নেতৃত্বে তার এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থা ভালো।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

২৩ জুলাই ২০২৫

লিবিয়া হয়ে ইতালীর অভিবাসী প্রত্যাশী মাদারীপুরের ১৪ যুবক ৫ মাস ধরে নিখোঁজ

www.janadristi.com