আজ , , ,

কিশোরগঞ্জে চলন্ত অটোরিকশা থামিয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ: মামলার প্রধান আসামি গ্রেপ্তার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চলন্ত অটোরিকশা থামিয়ে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও স্বর্ণালংকার ছিনতাইয়ের চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি রাজাকে (২৭) গ্রেপ্তার করেছে র‍্যাব (এসআরবি)।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১০টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার বত্রিশ এলাকার পৌর মহিলা কলেজের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত রাজা পাকুন্দিয়া উপজেলার হোসেন্দি পূর্বপাড়া এলাকার হুমায়ুন মিয়ার ছেলে এবং তিনি পাকুন্দিয়া থানায় দায়ের করা সংঘবদ্ধ ধর্ষণ মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকালে র‍্যাব-১৪ সদর দপ্তরের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৬ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে ৩০ বছর বয়সী ওই নারী পাকুন্দিয়া বাজার থেকে অটোরিকশায় করে তার ভাড়া বাসায় ফিরছিলেন। পথিমধ্যে সৈয়দগাঁও ফায়ার সার্ভিসের কাছে পৌঁছালে আসামিরা অটোরিকশার গতি রোধ করে এবং তাকে জোরপূর্বক নামিয়ে একটি নির্জন ছাপড়া ঘরে নিয়ে যায়। সেখানে রাজাসহ তিনজন মিলে তাকে পর্যায়ক্রমে সংঘবদ্ধ ধর্ষণ করে এবং তার সাথে থাকা স্বর্ণালংকার লুট করে নেয়। পরবর্তীতে বিষয়টি কাউকে না জানাতে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দিয়ে পালিয়ে যায় তারা।

এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে গত ৮ অক্টোবর পাকুন্দিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

র‍্যাব আরও জানায়, এর আগে গত ৪ নভেম্বর ঢাকার মোহাম্মদপুর থানাধীন বাঁশবাড়ি এলাকা থেকে এই মামলার ৩ নম্বর আসামি বাবুকে (২০) গ্রেপ্তার করা হয়েছিল। মামলার প্রধান আসামি রাজাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

২৩ জুলাই ২০২৫

লিবিয়া হয়ে ইতালীর অভিবাসী প্রত্যাশী মাদারীপুরের ১৪ যুবক ৫ মাস ধরে নিখোঁজ

www.janadristi.com