আজ , , ,

এটিইও অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহফুজ মিয়া নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার (এটিইও) অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকার নবাবগঞ্জে কর্মরত মুহাম্মদ সিরাজুল ইসলাম। সংগঠনটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জের মিঠামইনে কর্মরত মাহফুজ মিয়া। নবনির্বাচিত এ কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবে।

শনিবার (১৪ নভেম্বর) অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মুনীর চৌধুরী অডিটরিয়ামে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তিন শতাধিক সদস্য অংশগ্রহণ করেন। নির্বাচনে বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক মো. আল আমিন হাওলাদার নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন। নির্বাচন শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর এক যৌথ বিবৃতিতে মুহাম্মদ সিরাজুল ইসলাম ও মাহফুজ মিয়া সংগঠনের সদস্য এবং ব্যাচ প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিবৃতিতে তারা বলেন, সংগঠনের সদস্যদের কল্যাণ নিশ্চিত করা, মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে ভূমিকা রাখা এবং প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এ লক্ষ্য অর্জনে সংগঠনের সব সদস্যের সহযোগিতা কামনা করেন তারা।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

২৩ জুলাই ২০২৫

লিবিয়া হয়ে ইতালীর অভিবাসী প্রত্যাশী মাদারীপুরের ১৪ যুবক ৫ মাস ধরে নিখোঁজ

www.janadristi.com