আজ , , ,

পার্বত্য চট্টগ্রামে প্রত্যাহার করা ২৪৬ ক্যাম্প পুনঃস্থাপনের দাবি নাগরিক পরিষদের

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যাহার করা নিরাপত্তা বাহিনীর একটি ব্রিগেড ও ২৪৬টি ক্যাম্প পুনঃস্থাপনের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির নেতারা। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রামের ১ হাজার ৩৬ কিলোমিটার সীমান্তের প্রতি দুই কিলোমিটার অন্তর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিওপি ক্যাম্প স্থাপনের দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে অবৈধ অস্ত্রের ব্যবহার, চাঁদাবাজি, অপহরণ ও হত্যাকাণ্ডের ঘটনা ব্যাপক হারে বেড়েছে। এতে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় প্রত্যাহার করা নিরাপত্তা বাহিনীর ক্যাম্পগুলো পুনঃস্থাপন এবং সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা জরুরি।

বক্তারা আরও বলেন, দুই আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। এর প্রভাবে পর্যটনকেন্দ্র সাজেক বন্ধ থাকায় পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী ও সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দ্রুত সাজেক পর্যটনকেন্দ্র চালুর জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

সংবাদ সম্মেলন থেকে পার্বত্য চট্টগ্রামে জরুরি ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।

বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

২৩ জুলাই ২০২৫

লিবিয়া হয়ে ইতালীর অভিবাসী প্রত্যাশী মাদারীপুরের ১৪ যুবক ৫ মাস ধরে নিখোঁজ

www.janadristi.com