আজ , , ,

আলফাডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ…

হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, সঠিক নিয়মে হাত ধোয়ার ব্যবহারিক প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সঠিক নিয়মে হাত ধোয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীদের হাতে-কলমে সাবান দিয়ে হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখানো হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা একাডেমিক সুপারভাইজার আশরাফুল ইসলামের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আল-আমিন।

সভায় আরও বক্তব্য দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল আলম ও আলফাডাঙ্গা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আলমগীর কবির।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সরোয়ার হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এস এম হাফিজুর রহমান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, সুস্থ থাকতে দৈনন্দিন জীবনে সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি। ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমাতে নিয়মিত হাত ধোয়ার বিকল্প নেই।

তাঁরা আরও বলেন, খাবার গ্রহণের আগে, শৌচাগার ব্যবহারের পর এবং প্রয়োজনীয় অন্যান্য সময়ে সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়া উচিত। এ অভ্যাস ডায়রিয়াসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমাতে সহায়তা করে। সুস্থ জীবনযাপন ও রোগ প্রতিরোধে শিশুদের ছোটবেলা থেকেই হাত ধোয়ার সঠিক নিয়ম শেখানোর ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

২৩ জুলাই ২০২৫

লিবিয়া হয়ে ইতালীর অভিবাসী প্রত্যাশী মাদারীপুরের ১৪ যুবক ৫ মাস ধরে নিখোঁজ

www.janadristi.com