আজ , , ,

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থান পরিবর্তনের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ, স্মারকলিপি

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত ক্যাম্পাসের স্থান পরিবর্তনের ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছে শরীয়তপুর সদর উপজেলা বিএনপি। ঢাকা-শরীয়তপুর মহাসড়কের পাশে পূর্বনির্ধারিত স্থানেই বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানিয়েছেন দলটির নেতাকর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সদর উপজেলা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন বিক্ষোভকারীরা।

সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক টিপু মাদবরের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় তাঁরা শরীয়তপুর-ঢাকা মহাসড়কের পাশে পূর্বনির্ধারিত স্থানে কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভকারীদের মতে, বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণের ক্ষেত্রে জেলার মানুষের সামগ্রিক স্বার্থ, উন্নত যোগাযোগব্যবস্থা ও নাগরিক সুবিধাকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াত, আবাসন, চিকিৎসা, নিরাপত্তা এবং শিক্ষাসহায়ক অবকাঠামো গড়ে তোলার বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।

সম্প্রতি জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর পূর্ব ডামুড্যা এলাকায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপনের ঘোষণার পর বিষয়টি নিয়ে জেলাজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। এরপর থেকে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পূর্বনির্ধারিত স্থান বহাল রাখার দাবিতে কর্মসূচি পালন করে আসছে।

সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক টিপু মাদবর বলেন, জেলা শহরের কাছে শরীয়তপুর-ঢাকা মহাসড়কের পাশের পূর্বনির্ধারিত স্থানটি যোগাযোগ ও নাগরিক সুবিধার দিক থেকে বেশি উপযোগী। সেখানে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হলে শরীয়তপুরের বিভিন্ন উপজেলা ছাড়াও দেশের অন্যান্য অঞ্চল থেকে আসা শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াত সহজ হবে।

তিনি আরও বলেন, ডামুড্যা ও গোসাইরহাট উপজেলার সীমান্তবর্তী চরাঞ্চলে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হলে শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াত, আবাসন, চিকিৎসা ও নিরাপত্তাসহ প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি হতে পারে।

কোনো ব্যক্তি বা নির্দিষ্ট এলাকার স্বার্থকে প্রাধান্য না দিয়ে জেলার সামগ্রিক উন্নয়ন ও দীর্ঘমেয়াদি পরিকল্পনাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে পূর্বনির্ধারিত স্থানেই বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানান।

কর্মসূচিতে অংশ নেওয়া অন্য বিক্ষোভকারীরাও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের স্থান নির্ধারণে সহজ যোগাযোগব্যবস্থা, শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণ এবং ভবিষ্যৎ অবকাঠামোগত উন্নয়নের বিষয়গুলো বিবেচনায় নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

২৩ জুলাই ২০২৫

লিবিয়া হয়ে ইতালীর অভিবাসী প্রত্যাশী মাদারীপুরের ১৪ যুবক ৫ মাস ধরে নিখোঁজ

www.janadristi.com