আজ , , ,

৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবিতে ফের উত্তাল মিরপুর, সড়ক অবরোধে ভোগান্তি…

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আবারও রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। রোববার (১ নভেম্বর) সকাল ৯টা থেকে মিরপুর ১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তাঁরা। এতে এসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও কর্মজীবী মানুষ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধের মধ্য দিয়ে শ্রমিকদের বিক্ষোভ শুরু হয়। পরে মিরপুর ১১, ১২ নম্বর এবং প্রশিকা মোড় এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা সড়কে অবস্থান নেন। তাঁদের অবরোধের কারণে গুরুত্বপূর্ণ এসব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন রোববার সকালে জানান, সকাল থেকেই মিরপুর ১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় শ্রমিকেরা সড়কে নেমে বিক্ষোভ করছেন। তাঁরা সড়ক অবরোধ করে নিজেদের দাবি জানাচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে শনিবার দুপুরে শ্রমিকেরা মিরপুর ১০ নম্বর এলাকা থেকে সরে শাহ আলী এলাকায় জড়ো হন। বেলা ২টার পর শাহ আলী থানাধীন এলাকায় একটি পোশাক কারখানার নিরাপত্তাকর্মীদের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। একপর্যায়ে ওই কারখানায় ভাঙচুর চালান শ্রমিকেরা।

এ সময় একটি বিপণিবিতানেও ভাঙচুরের ঘটনা ঘটে। একই দিন বিকেল ৩টা ২০ মিনিটের দিকে পল্লবী থানাধীন কালশীর আদর্শনগর এলাকার ২২ তলা পোশাক কারখানায়ও ইটপাটকেল নিক্ষেপ করেন বিক্ষুব্ধ শ্রমিকেরা।

৩০ হাজার টাকা ন্যূনতম মাসিক বেতনের দাবিতে শ্রমিকদের এই আন্দোলনে মিরপুরজুড়ে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে অবস্থান করছে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

২৩ জুলাই ২০২৫

লিবিয়া হয়ে ইতালীর অভিবাসী প্রত্যাশী মাদারীপুরের ১৪ যুবক ৫ মাস ধরে নিখোঁজ

www.janadristi.com