আজ , , ,

আলফাডাঙ্গায় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি, বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিল পূজা উদযাপন পরিষদ…

ফরিদপুরের আলফাডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজার পুনর্মিলনী ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় আবহ, সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্য দিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আনন্দঘন মিলনমেলা সৃষ্টি হয়।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে আলফাডাঙ্গা কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দির প্রাঙ্গণে উপজেলা পূজা উদযাপন পরিষদ ও পূজা উদযাপন ফ্রন্টের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রবীর কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক প্রকাশ কুমার কুণ্ডু এবং উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি মানবেন্দ্র সাহা প্রমুখ।

সভাপতির বক্তব্যে প্রবীর কুমার বিশ্বাস বলেন, শারদীয় দুর্গোৎসব শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের এক অনন্য বন্ধন। প্রতিবছর দুর্গাপূজাকে কেন্দ্র করে বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করা হয়।

তিনি আরও বলেন, এ ধরনের পুনর্মিলনী আয়োজনের মাধ্যমে পূজার আনন্দ, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানের একপর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

২৩ জুলাই ২০২৫

লিবিয়া হয়ে ইতালীর অভিবাসী প্রত্যাশী মাদারীপুরের ১৪ যুবক ৫ মাস ধরে নিখোঁজ

www.janadristi.com