আজ , , ,

দক্ষ যুবশক্তি গড়ার প্রত্যয়ে সোনাইমুড়ীতে জাতীয় যুব দিবস উদযাপন…

নানা আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীর সোনাইমুড়ীতে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য যুব র‍্যালি, আলোচনা সভা এবং যুবকদের মধ্যে ঋণের চেক ও প্রশিক্ষণপ্রাপ্তদের সনদপত্র বিতরণ করা হয়।

রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা সদরে একটি বর্ণাঢ্য যুব র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নার্গিস আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আকতার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. নুরে আলম সিদ্দিকী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. জহিরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যুব সংগঠক ও ক্ষুদ্রঋণ গ্রহীতারা।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবকদের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদনমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পারলে বেকারত্ব দূর করার পাশাপাশি দেশের অর্থনীতিকে আরও গতিশীল করা সম্ভব।

তাঁরা আরও বলেন, প্রশিক্ষণ ও প্রয়োজনীয় আর্থিক সহায়তার মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ ও ঋণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানের শেষপর্বে যুবকদের আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে ঋণের চেক এবং প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

২৩ জুলাই ২০২৫

লিবিয়া হয়ে ইতালীর অভিবাসী প্রত্যাশী মাদারীপুরের ১৪ যুবক ৫ মাস ধরে নিখোঁজ

www.janadristi.com