আজ , , ,

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ফেনীতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ…

শহীদ শরিফ ওসমান হাদি হত্যার দ্রুত ও সুষ্ঠু বিচারের দাবিতে ফেনীতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। রবিবার বিকেলে শহরের মহিপাল থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পথসভা করেন সংগঠনটির নেতাকর্মীরা।

কর্মসূচি থেকে ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করার পাশাপাশি গণভোটে প্রাপ্ত জনগণের ম্যান্ডেটের আলোকে ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের দাবি জানানো হয়। এ ছাড়া জুলাই গণহত্যা, পিলখানা হত্যাকাণ্ড ও শাপলা চত্বরের হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করার দাবিও তুলে ধরেন তাঁরা।

রবিবার বিকেল সাড়ে চারটার দিকে শহরের মহিপাল থেকে মিছিলটি শুরু হয়। পরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের।

পথসভায় আব্দুল্লাহ আল জাবের বলেন, শহীদ শরিফ ওসমান হাদি হত্যার দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জুলাই গণহত্যাসহ অতীতের আলোচিত হত্যাকাণ্ডগুলোর বিচার এবং জনগণের ম্যান্ডেট অনুযায়ী জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক ওরাকা বিন বাশার, সার্চ কমিটির আহ্বায়ক গোলাম আজম সাব্বির, সদস্যসচিব মাছুদুর রহমান আদনান ও সদস্য সাফিন শাহারাজসহ স্থানীয় নেতাকর্মীরা।

পথসভা শেষে সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

২৩ জুলাই ২০২৫

লিবিয়া হয়ে ইতালীর অভিবাসী প্রত্যাশী মাদারীপুরের ১৪ যুবক ৫ মাস ধরে নিখোঁজ

www.janadristi.com