আজ , , ,

হিলিতে র‍্যালি ও ঋণের চেক বিতরণের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন…

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে যুব র‍্যালি, আলোচনা সভা ও প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়।

রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে হাকিমপুর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জজ মিত্র চাকমার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় যুবকদের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান এবং যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, পৌর বিএনপির সভাপতি মোতালেব হোসেন মিঠু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলমসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

২৩ জুলাই ২০২৫

লিবিয়া হয়ে ইতালীর অভিবাসী প্রত্যাশী মাদারীপুরের ১৪ যুবক ৫ মাস ধরে নিখোঁজ

www.janadristi.com