আজ , , ,

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: অ্যাডভোকেট হেমায়েত হোসেন

মাদক ও সামাজিক অবক্ষয়ের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা করতে খেলাধুলার প্রতি তরুণদের আগ্রহ বাড়ানোর আহ্বান জানিয়েছেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, শিক্ষানুরাগী, ক্রীড়াপ্রেমী ও বিশিষ্ট সমাজসেবক অ্যাডভোকেট হেমায়েত হোসেন।

তিনি বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে পারলে মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠন করা সম্ভব। একটি সুস্থ, সুন্দর ও আদর্শ সমাজ বিনির্মাণে খেলাধুলার কোনো বিকল্প নেই।

শুক্রবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৮টায় আলফাডাঙ্গা উপজেলার ৫ নম্বর বানা ইউনিয়নের বানা হাইস্কুল মাঠে উপজেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ছয় ইউনিয়নব্যাপী ছয়টি ডে-নাইট ফুটবল (মিনিবার) টুর্নামেন্ট-২০২৬-এর বানা ইউনিয়ন পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উদ্বোধক হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

উদ্বোধনী বক্তব্যে অ্যাডভোকেট হেমায়েত হোসেন বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং এটি তরুণদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সম্প্রীতি ও ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাদকের ভয়াবহ থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে হলে তাদের মাঠমুখী করতে হবে। পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজন বাড়াতে হবে।

টুর্নামেন্ট আয়োজনে সার্বিক সহযোগিতা করেন বানা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আলহাজ মো. সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি মো. আ. মান্নান মিয়া আব্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মো. নিয়ামত হোসেন পারভেজ এবং আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সদস্যসচিব মো. সুজন হোসেন।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান দাউদ, পৌর বিএনপির প্রচার সম্পাদক কামরুজ্জামান কদর, বিএনপি নেতা লিটন মোল্লাসহ বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষক দল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আ. জব্বার। অনুষ্ঠান পরিচালনা করেন আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদল নেতা মো. জিসান মিয়া এবং সঞ্চালনা করেন আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শেখ মাজহারুল ইসলাম লিমন।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের ক্রীড়া আয়োজনের মাধ্যমে তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং মাদকমুক্ত, সুস্থ ও সচেতন সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

২৩ জুলাই ২০২৫

লিবিয়া হয়ে ইতালীর অভিবাসী প্রত্যাশী মাদারীপুরের ১৪ যুবক ৫ মাস ধরে নিখোঁজ

www.janadristi.com