আজ , , ,

রামগতিতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান, ভেঙে দেওয়া হলো দুটি চুল্লি

লক্ষ্মীপুরের রামগতিতে লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্রবিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এ সময় ‘মেসার্স আমানত ব্রিকস’ নামের একটি অবৈধ ইটভাটার দুটি চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি ইটভাটায় জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য অবৈধভাবে কাঠ প্রক্রিয়াজাত করার দায়ে একটি করাতকল উচ্ছেদ করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) রামগতি উপজেলার চর রমিজ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর আফজল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহানা খন্দকার। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশিদ পাঠান, পরিদর্শক মোজাম্মেল হকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

অভিযানে বাংলাদেশ পুলিশ, ব্যাটালিয়ন আনসার, পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ, বিদ্যুৎ বিভাগ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা সহযোগিতা করেন।

অভিযানকালে অবৈধ ইটভাটাটির দুটি চুল্লি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। পরে পানি ছিটিয়ে চুল্লিগুলো সম্পূর্ণরূপে ব্যবহারের অনুপযোগী করে দেওয়া হয়। এ ছাড়া ইটভাটায় জ্বালানি হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে অবৈধভাবে কাঠ প্রক্রিয়াজাত করার অভিযোগে একটি করাতকল উচ্ছেদ করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরিবেশের ভারসাম্য রক্ষা, কৃষিজমি সংরক্ষণ এবং হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে লক্ষ্মীপুর জেলার সব উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ধারাবাহিকভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

জেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশদূষণ রোধ, কৃষিজমি সুরক্ষা এবং প্রচলিত আইন বাস্তবায়নে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

২৩ জুলাই ২০২৫

লিবিয়া হয়ে ইতালীর অভিবাসী প্রত্যাশী মাদারীপুরের ১৪ যুবক ৫ মাস ধরে নিখোঁজ

www.janadristi.com