আজ , , ,

৩০ অক্টোবরের গণবিক্ষোভ সফল করতে গুলিস্তানে এনসিপির লিফলেট বিতরণ…

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণের প্রতিবাদে আগামী ৩০ অক্টোবরের গণবিক্ষোভ কর্মসূচি সফল করতে রাজধানীর গুলিস্তানে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ঢাকা মহানগর দক্ষিণ।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় গুলিস্তান জিরো পয়েন্ট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আবদুল্লাহ, আব্দুল হান্নান মাসউদ, সারোয়ার তুষার ও ডা. মাহমুদা মিতুসহ দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা।

কর্মসূচিতে নেতাকর্মীরা সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন এবং আগামী ৩০ অক্টোবরের গণবিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানান।

এনসিপির নেতারা জানান, দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, জ্বালানি খাতের সংকট, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণের বিরুদ্ধে জনমত গড়ে তুলতেই এ গণসংযোগ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

দলটির ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণবিক্ষোভ অনুষ্ঠিত হবে। কর্মসূচি সফল করতে জনসাধারণের প্রতি অংশগ্রহণের আহ্বান জানিয়েছে দলটি।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

২৩ জুলাই ২০২৫

লিবিয়া হয়ে ইতালীর অভিবাসী প্রত্যাশী মাদারীপুরের ১৪ যুবক ৫ মাস ধরে নিখোঁজ

www.janadristi.com