আজ , , ,

গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চিরতরে বন্ধে উদ্যোগ নিতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী…

দেশে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, রাজনৈতিক প্রতিহিংসা এবং পুলিশ ও কারা হেফাজতে মৃত্যুর ঘটনা চিরতরে বন্ধ করতে চান বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের বক্তব্য গুরুত্বের সঙ্গে শুনেছে কমিটি। এসব অপরাধ প্রতিরোধ, ভুক্তভোগীদের ক্ষতিপূরণ এবং দায়ীদের বিচারের আওতায় আনার বিষয়েও আলোচনা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির দশম বৈঠক শেষে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর উপস্থিত ছিলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ সরকারের গত ১৭ বছরে গুম ও নির্যাতনের শিকার ব্যক্তি, এখনো নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্য এবং গুমের শিকার হয়ে ফিরে আসা ব্যক্তিদের প্রতিনিধিদের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাঁদের মধ্যে ৪৮ জনকে প্রতিনিধি হিসেবে আমন্ত্রণ জানানো হয়। তালিকা তৈরিতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়সহ কয়েকটি সংগঠন সহযোগিতা করেছে।

তিনি জানান, বৈঠকে গুমের শিকার সানজিদা ইসলামের ছোট ভাই সাজেদুল ইসলাম সুমন, গুমের শিকার হুম্মাম কাদের চৌধুরী, সংসদ সদস্য আনিছুর রহমানসহ নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁরা স্বজনদের সন্ধান, ন্যায়বিচার এবং ঘটনার সুষ্ঠু প্রতিকার পাওয়ার প্রত্যাশার কথা তুলে ধরেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের আবেগ, অনুভূতি ও অভিজ্ঞতার কথা কমিটির সদস্যরা মনোযোগ দিয়ে শুনেছেন। তিনি নিজেও গুমের শিকার হয়েছিলেন উল্লেখ করে বলেন, ভুক্তভোগী পরিবারগুলোর কষ্ট ও অভিজ্ঞতা তিনি উপলব্ধি করতে পারেন।

তিনি আরও জানান, গুমসহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ নিশ্চিত করা এবং এসব ঘটনায় দায়ীদের বিচারের আওতায় আনার বিষয়গুলো নিয়ে কমিটিতে আলোচনা হয়েছে। দেশে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে লক্ষ্যেই কাজ করতে চান তাঁরা।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

২৩ জুলাই ২০২৫

লিবিয়া হয়ে ইতালীর অভিবাসী প্রত্যাশী মাদারীপুরের ১৪ যুবক ৫ মাস ধরে নিখোঁজ

www.janadristi.com