আজ , , ,

নিখোঁজের একদিন পর তুরাগ নদে মিলল সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ সুরির মরদেহ…

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সুরির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার একদিন পর বুধবার (২৮ অক্টোবর) বিকেলে টঙ্গীর রাজাবাড়ি ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে নৌপুলিশ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উত্তরখান থানার ডিউটি অফিসার শাহীনুর জামান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত উত্তরখান থানায় কোনো অভিযোগ জমা পড়েনি। নৌপুলিশ এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেবে।

নৌপুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৪টার দিকে টঙ্গী নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা তুরাগ নদের রাজাবাড়ি ঘাটসংলগ্ন এলাকা থেকে তাহসিফ সুরির মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

এর আগে, গত বছরের ৪ আগস্ট আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছিল, প্রাতিষ্ঠানিক নিয়ম মেনে, ভিন্ন প্রেক্ষাপটে এবং কোনো অভিযোগ ছাড়াই ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সুরিকে অবসর দেওয়া হয়েছিল।

তবে তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি। এ ঘটনায় নৌপুলিশের পরবর্তী তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন থেকে মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যেতে পারে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

২৩ জুলাই ২০২৫

লিবিয়া হয়ে ইতালীর অভিবাসী প্রত্যাশী মাদারীপুরের ১৪ যুবক ৫ মাস ধরে নিখোঁজ

www.janadristi.com