বেতন-ভাতার দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা সড়ক অবরোধ করেন।
পল্লবী ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সাজিয়া আফরোজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল সাড়ে ৯টার দিকে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা বেতন-ভাতার দাবিতে মিরপুর-১০ নম্বর গোলচত্বর অবরোধ করেন। তবে কোন কোন কারখানার শ্রমিকরা এ আন্দোলনে অংশ নিয়েছেন, তা তিনি নিশ্চিত করতে পারেননি।
এদিকে মিরপুর ট্রাফিক ডিভিশনের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়েছে, পোশাকশ্রমিকদের আন্দোলনের কারণে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হচ্ছে।
সড়ক অবরোধের কারণে ওই এলাকায় চলাচলকারী যাত্রী ও যানবাহন চালকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।