আজ , , ,

যান্ত্রিক ত্রুটিতে জাপানে আটকে প্রধানমন্ত্রীর ফ্লাইট, দেশে ফেরা বিলম্বিত…

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এ কারণে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ফ্লাইটটির উড্ডয়ন বিলম্বিত হচ্ছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছে।

বিমান কর্তৃপক্ষ জানায়, ফ্লাইট বিজি-৩৭৭-এর ত্রুটি নিরসনে এয়ার ক্রু ও প্রকৌশল দলের সদস্যরা কাজ করছেন। এ বিষয়ে পরবর্তী তথ্য যথাসময়ে জানানো হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনূর আহমেদ ঢাকা পোস্টকে বলেন, উড়োজাহাজের ত্রুটি সারাতে প্রকৌশলীরা কাজ করছেন। কিছুক্ষণ পর এ বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে।

বিমানের দায়িত্বশীল সূত্র জানায়, প্রকৌশলী সাদেকুল ইসলাম ভূঁইয়া ও প্রকৌশলী মান্নানের নেতৃত্বে একটি কারিগরি দল ত্রুটি নিরসনের চেষ্টা করছে।

ফ্লাইটের এক যাত্রীর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ভিভিআইপি যাত্রীদের বহনকারী উড়োজাহাজটির বোর্ডিং শেষ হওয়ার পর সেটিকে টার্মিনাল থেকে পুশব্যাক করা হয়। এরপর রানওয়ের দিকে যাওয়ার সময় ককপিটে স্পয়লার-সংক্রান্ত ত্রুটির সংকেত দেখা যায়।

এ অবস্থায় পাইলট উড্ডয়নের সিদ্ধান্ত বাতিল করেন। পরে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সমন্বয় করে উড়োজাহাজটিকে নির্ধারিত পার্কিং এলাকায় ফিরিয়ে নেওয়া হয়।

চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা ছিল। তবে উড়োজাহাজের যান্ত্রিক ত্রুটির কারণে তাঁর ফেরার সময়সূচি অনিশ্চয়তার মুখে পড়েছে। ফ্লাইটটি কখন ঢাকার উদ্দেশে যাত্রা করবে, সে বিষয়ে বিমান কর্তৃপক্ষ এখনো নিশ্চিত কোনো সময় জানায়নি।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

২৩ জুলাই ২০২৫

লিবিয়া হয়ে ইতালীর অভিবাসী প্রত্যাশী মাদারীপুরের ১৪ যুবক ৫ মাস ধরে নিখোঁজ

www.janadristi.com