Sunday, 4th October, 2026

ছাগলনাইয়ায় ঈদ কার্নিভাল ক্রিকেট টুর্নামেন্টে রৌশনাবাদ ক্রিকেট ক্লাব চ্যাম্পিয়ন

ছাগলনাইয়ায় ঈদ কার্নিভাল টি-১০ ক্রিকেট টুর্নামেন্টে রৌশনাবাদ ক্রিকেট ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। রৌশনাবাদ ক্রিকেট ক্লাবের উদ্যোগে সোমবার বিকালে ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় রৌশনাবাদ ক্রিকেট ক্লাব ৬ উইকেটে লায়ন্স ক্লাব বাংলা বাজারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রৌশনাবাদ ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক নুর হোসেন মজুমদারের সভাপতিত্বে ও রৌশনাবাদ ক্রিকেট একাডেমী ও ফেনী ক্রিকেট একাডেমীর কোচ ইজাবুর রহমান টিটুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আবসারুল হাই উজ্জ্বল, ছাগলনাইয়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এমরান হোসেন, ক্রীড়াবিদ সাইফুল ইসলাম, রুবেল মজুমদার, মো: রাসেল প্রমূখ।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com