Wednesday, 19th August, 2026

নেইমারের বিশ্বকাপ ভাগ্য নিয়ে ব্রাজিল প্রেসিডেন্ট-আনচেলোত্তির আলোচনা

ব্রাজিল জাতীয় দলে নেইমারের থাকা না-থাকা নিয়ে চলমান বিতর্ক এবার পৌঁছে গেল খোদ দেশটির প্রেসিডেন্টের দরবারে। দীর্ঘ ইনজুরি আর ফর্মহীনতায় ভুগতে থাকা এই তারকাকে ২০২৬ বিশ্বকাপের দলে রাখা হবে কি না—সে বিষয়ে সেলেসাও কোচ কার্লো আনচেলত্তি স্বয়ং প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার পরামর্শ চেয়েছেন। জবাবে প্রেসিডেন্ট লুলা সাফ জানিয়ে দিয়েছেন, কেবল ‘নামের ভারে’ নয়, বরং শতভাগ পেশাদারিত্ব দেখালেই কেবল নেইমারের জায়গা হওয়া উচিত।
সম্প্রতি ‘ব্রাজিল ২৪৭’ ওয়েবসাইটকে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট লুলা নিজেই এই নাটকীয় তথ্যটি প্রকাশ করেন। তিনি জানান, কোচ আনচেলত্তি তার কাছে জানতে চেয়েছিলেন নেইমারকে দলে ডাকা উচিত কি না। জবাবে লুলা বলেন,’আমি বলেছি, সে যদি শারীরিকভাবে ফিট থাকে তবে ফুটবল খেলার সামর্থ্য তার অবশ্যই আছে। কিন্তু আমি যেটা জানতে চাই তা হলো—সে কি আসলে মনেপ্রাণে ফিরতে চায়?’
নেইমারকে নিয়ে ব্রাজিলের সাধারণ মানুষের মনে যে সংশয়, তারই প্রতিধ্বনি শোনা গেল লুলার কণ্ঠে। তিনি মনে করেন, ইনজুরি কাটিয়ে ফিরতে হলে নেইমারকে তার জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে। প্রেসিডেন্ট বলেন,’যদি সে সত্যিই ফিরতে চায়, তবে তাকে শতভাগ পেশাদার হতে হবে। সে ক্রিস্তিয়ানো রোনালদো কিংবা মেসির দিকে তাকাতে পারে—তারা যেভাবে নিজেদের যতœ নিয়ে ক্যারিয়ার দীর্ঘায়িত করেছে, নেইমারও তা পারে। কারণ তার বয়স এখনও ফুরিয়ে যায়নি।’
গত এক দশকেরও বেশি সময় ধরে নেইমার ব্রাজিল ফুটবলের সবচেয়ে বড় তারকা হলেও ২০২৩ সালের অক্টোবর থেকে চোটের কারণে তিনি জাতীয় দলের বাইরে। মার্চের প্রীতি ম্যাচগুলোতেও তাকে রাখা হয়নি। তবে সম্প্রতি সান্তোসের হয়ে মাঠে ফিরে গোল করে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন তিনি। কোপা সুদামেরিকানায় প্যারাগুয়ের ক্লাব রেকোলেতার বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে ৪ মিনিটেই গোল করেন এই ব্রাজিলিয়ান তারকা।
আগামী ১৮ মে ২০২৬ বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে পারে ব্রাজিল। হাতে থাকা এই অল্প সময়ের মধ্যে নেইমারকে প্রমাণ করতে হবে যে তিনি কেবল শারীরিকভাবে ফিট নন, বরং মানসিকভাবেও বিশ্বের সেরা মঞ্চে লড়াই করতে প্রস্তুত।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০৯ নভেম্বর ২০২৫

সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

www.janadristi.com