আজ , , ,

শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসির মঞ্চে নেওয়া হবে: হাসনাত আবদুল্লাহ

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এলে তাঁকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধে এনসিপির আয়োজিত মোটরসাইকেল র‍্যালিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, তিনি বাংলাদেশে ফিরলে তাঁকে স্বাগত জানানো হবে। তবে সেই স্বাগত জানানোর ধরন হবে ভিন্ন। তাঁর ভাষায়, ‘এলে আমরা তাকে ওয়েলকাম করি। এলে তার জন্য ফুল নিয়ে যাব। বাংলাদেশের সব মানুষ গিয়ে তাকে ফাঁসির মঞ্চে এগিয়ে দেবে।’

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে বিভিন্ন আলোচনা ও সম্ভাব্য প্রস্তুতির প্রসঙ্গ টেনে এনসিপির এই নেতা বলেন, এসব বিষয়কে তিনি রাজনৈতিক নাটক বলে মনে করেন। তাঁর দাবি, শেখ হাসিনা দেশে ফিরবেন না।

তিনি আরও বলেন, শেখ হাসিনা একসময় বলতেন, তাঁরা পালিয়ে যাবেন না। অথচ এখন দেশে ফেরার কথা বলা হলেও বাস্তবে তিনি ফিরবেন না বলে মনে করেন হাসনাত আবদুল্লাহ।

সাবেক প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, দেশে ফিরতে হলে সীমান্ত পরীক্ষা করার প্রয়োজন নেই। তাঁর মতে, দেশে ফেরার বিষয়ে যেসব আলোচনা হচ্ছে, সেগুলো আওয়ামী লীগের সমর্থকদের উদ্দেশ্যে করা হচ্ছে।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, এনসিপি শেখ হাসিনার দেশে ফেরা চায়। তবে তিনি ফিরে এলে তাঁর বিরুদ্ধে আইনগত বিচারের বিষয়টি সামনে আসবে।

রাজধানীতে এনসিপির এ মোটরসাইকেল র‍্যালিতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। র‍্যালিতে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড ও নৈরাজ্যের বিরুদ্ধে অবস্থানের কথা তুলে ধরেন তাঁরা।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ এপ্রিল ২০২৬

দশম বছরে ‘হৃদয়ে আলফাডাঙ্গা’ : উচ্ছ্বাসে ভাসলো বর্ষপূর্তি আয়োজন

www.janadristi.com