আজ , , ,

বহিষ্কারাদেশ প্রত্যাহার, আলফাডাঙ্গা বিএনপিতে ফিরছেন খোশবুর রহমান খোকন

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. খোশবুর রহমান খোকনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে জেলা বিএনপি। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়ায় দীর্ঘ বিরতির পর আবারও বিএনপির সাংগঠনিক কার্যক্রমে যুক্ত হওয়ার সুযোগ তৈরি হয়েছে তাঁর।

শনিবার (২১ নভেম্বর) ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপনের স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

জেলা বিএনপির চিঠিতে উল্লেখ করা হয়েছে, খোশবুর রহমান খোকনের আবেদনের পরিপ্রেক্ষিতে ২১ নভেম্বর ২০২৬ থেকে তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে দলের প্রাথমিক সদস্য হিসেবে দলীয় আদর্শ ও শৃঙ্খলা মেনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে, চলতি বছরের ২৫ জানুয়ারি দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে খোশবুর রহমান খোকনসহ তিন নেতাকে আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির সব পদ থেকে বহিষ্কার করেছিল ফরিদপুর জেলা বিএনপি।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের চিঠির অনুলিপি ফরিদপুর-১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম এবং আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হয়েছে।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের প্রতিক্রিয়ায় খোশবুর রহমান খোকন বলেন, দলের এ সিদ্ধান্তে তিনি আনন্দিত ও কৃতজ্ঞ। বিএনপি তাঁর রাজনৈতিক পরিচয় ও ভালোবাসার জায়গা উল্লেখ করে তিনি বলেন, অতীতের ভুল-ত্রুটি পেছনে ফেলে দলের আদর্শ, নীতি ও শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল থেকে আগামী দিনে দলের জন্য কাজ করতে চান।

তিনি আরও বলেন, দলের ঐক্য ও সাংগঠনিক শক্তি সুসংহত করতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভূমিকা রাখবেন। দলের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে দেশ ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চান।

খোকন বলেন, দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থাকা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করাই হবে তাঁর আগামী দিনের প্রধান লক্ষ্য।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ এপ্রিল ২০২৬

দশম বছরে ‘হৃদয়ে আলফাডাঙ্গা’ : উচ্ছ্বাসে ভাসলো বর্ষপূর্তি আয়োজন

www.janadristi.com