আজ , , ,

মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা পাবেন আজীবন বিনা ফিতে ক্রেডিট কার্ড সুবিধা

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বিশেষ ব্যাংকিং সুবিধা চালু করতে পূবালী ব্যাংক পিএলসির সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা আজীবন বিনা বার্ষিক ফিতে কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড ব্যবহারের সুযোগ পাবেন।

রোববার (২২ নভেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের বিজিই সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এ কে এম মহিউদ্দিন এবং পূবালী ব্যাংক পিএলসির পক্ষে হেড অব কার্ড বিজনেস এন. এম. ফিরোজ কামাল চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মো. আনিছুর রহমান এবং পূবালী ব্যাংক পিএলসির টাঙ্গাইল আঞ্চলিক প্রধান ও উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. বেল্লাল হোসেন।

সমঝোতা অনুযায়ী, মাভাবিপ্রবির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা আজীবন বিনা বার্ষিক ফিতে কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড ব্যবহারের সুযোগ পাবেন। কার্ডটিতে সর্বোচ্চ ৪৫ দিন পর্যন্ত সুদমুক্ত লেনদেনের সুবিধা, দেশ-বিদেশে কেনাকাটা ও লেনদেন, বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় বিশেষ ছাড়, নির্বাচিত প্রতিষ্ঠানে কেনাকাটায় ছাড় ও ক্যাশব্যাক এবং কিস্তিতে বিল পরিশোধের সুবিধা রয়েছে।

এ ছাড়া কার্ডধারীরা আন্তর্জাতিক বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহারের সুবিধা, বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জে প্রবেশ এবং সিলেট ও সৈয়দপুর বিমানবন্দরে পূবালী ব্যাংকের গ্রিন লাউঞ্জ ব্যবহারের সুযোগ পাবেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও অন্যান্য অতিথিরা বিশ্ববিদ্যালয়ের ইএসআরএম বিভাগের সেমিনার কক্ষে পূবালী ব্যাংকের তিন দিনব্যাপী অস্থায়ী ব্যাংকিং সেবা কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, পরিচালক, দপ্তরপ্রধান, শিক্ষক, কর্মকর্তা এবং পূবালী ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ এপ্রিল ২০২৬

দশম বছরে ‘হৃদয়ে আলফাডাঙ্গা’ : উচ্ছ্বাসে ভাসলো বর্ষপূর্তি আয়োজন

www.janadristi.com