আজ , , ,

প্রতিপক্ষের মুখে বল ছুড়ে মেসির হলুদ কার্ড, লাল কার্ড না দেখানোয় তুমুল বিতর্ক

প্রতিপক্ষ খেলোয়াড়ের মুখ লক্ষ্য করে বল ছুড়ে মারার পরও লাল কার্ড দেখেননি লিওনেল মেসি। এমন ঘটনায় আর্জেন্টাইন মহাতারকাকে শুধু হলুদ কার্ড দেখানোয় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে মেজর লিগ সকারে (এমএলএস)। মেসিকে সরাসরি লাল কার্ড দেখানো উচিত ছিল বলে মন্তব্য করেছেন কলম্বাস ক্রুর কোচ লরাঁ কুর্তোয়া।

শনিবার মিয়ামির নু স্টেডিয়ামে এমএলএস কাপের প্লে-অফ সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ইন্টার মিয়ামি ও কলম্বাস ক্রু। ম্যাচটিতে ৩-০ গোলে হেরে যায় মেসির দল।

ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে ঘটে বিতর্কিত ঘটনাটি। তখন ১-০ গোলে পিছিয়ে ছিল ইন্টার মিয়ামি। থ্রো-ইন করার সময় প্রতিপক্ষের খেলোয়াড় গনসালো তাপিয়া নির্ধারিত দূরত্বে সরে না যাওয়ায় তার মুখ লক্ষ্য করে কয়েক ফুট দূর থেকে বল ছুড়ে মারেন মেসি। বলটি সরাসরি তাপিয়ার মুখে গিয়ে লাগে।

ঘটনার পর রেফারি চ্যাপম্যান মেসি ও তাপিয়া দুজনকেই হলুদ কার্ড দেখান। তবে মেসির এমন আচরণের পরও লাল কার্ড না দেখানোয় প্রশ্ন তুলেছেন ফুটবলপ্রেমীদের অনেকে।

এর আগে ম্যাচের অষ্টম মিনিটে পেনাল্টি থেকে গোল করে কলম্বাসকে এগিয়ে দিয়েছিলেন চিলির ফরোয়ার্ড তাপিয়া। ৩৬ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইন্টার মিয়ামির গনসালো লুহান। ফলে বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় স্বাগতিকদের।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কলম্বাসের কোচ লরাঁ কুর্তোয়া বলেন, ‘সবাই জানে, তার হলুদ কার্ডের চেয়েও বেশি শাস্তি পাওয়া উচিত ছিল।’ পুরো ঘটনাটিকে দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে মেসির এমন আচরণের পরও কেন তাকে সরাসরি লাল কার্ড দেখানো হলো না, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। প্রতিপক্ষের মুখে বল ছুড়ে মারার ঘটনাকে গুরুতর অসদাচরণ হিসেবে বিবেচনা করে মেসির আরও কঠোর শাস্তি হওয়া উচিত ছিল বলে মনে করছেন অনেকে।

সব মিলিয়ে ম্যাচে বড় ব্যবধানে হারের পাশাপাশি মেসির হলুদ কার্ড পাওয়া ও রেফারির সিদ্ধান্ত নিয়েও আলোচনায় ইন্টার মিয়ামি-কলম্বাস ক্রুর লড়াই।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ এপ্রিল ২০২৬

দশম বছরে ‘হৃদয়ে আলফাডাঙ্গা’ : উচ্ছ্বাসে ভাসলো বর্ষপূর্তি আয়োজন

www.janadristi.com