আজ , , ,

সাদিক কায়েমের বাসায় অগ্নিসংযোগের চেষ্টা, শনাক্ত ৩ জন

সাদিক কায়েমের বাসায় অগ্নিসংযোগের চেষ্টা, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) মো. আবু সাদিক কায়েমের খাগড়াছড়ির বাসায় অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় জড়িত তিনজনকে শনাক্ত করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চারজনের মধ্যে তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার (২২ নভেম্বর) খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

ওসি জানান, ঘটনায় জড়িত চারজনই নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত। শনাক্ত হওয়া ব্যক্তিরা হলেন খাগড়াছড়ি জেলা সদরের উত্তর সবুজবাগ এলাকার মো. মুন্না ও সাইফ এবং দীঘিনালা উপজেলার ওমর ফারুক। অপর একজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এদিকে রোববার রাতে সাদিক কায়েমের খাগড়াছড়ির বাসা পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া এবং চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

পরিদর্শনকালে দুই সংসদ সদস্যই অগ্নিসংযোগের চেষ্টার ঘটনার নিন্দা জানান। তাঁরা বলেন, দেশে শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে সন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। অপরাধীদের রাজনৈতিক পরিচয় যা-ই হোক, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

তাঁরা আরও বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।

এ সময় ওয়াদুদ ভূইয়া বলেন, অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের প্রশাসন ইতোমধ্যে শনাক্ত করেছে। খুব শিগগিরই তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রসঙ্গত, শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ি শহরের নয়নপুর এলাকায় ডাকসু ভিপি সাদিক কায়েমের বাসায় পেট্রোলবোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা চালায় দুর্বৃত্তরা। এ সময় অল্পের জন্য প্রাণে রক্ষা পান তাঁর মা-বাবা। এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই তা নেভানো সম্ভব হয়।

সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম জানান, গভীর রাতে ছাদের ওপর বিকট শব্দ শুনে বাইরে বের হওয়ার চেষ্টা করলে ঘরের দরজার সামনে কেরোসিন ও পেট্রোলের মিশ্রণ পড়ে থাকতে দেখেন। পাশাপাশি রাস্তার পাশের জানালায় আগুন দেওয়ার চেষ্টার চিহ্নও পাওয়া যায়।

এ ঘটনায় সাদিক কায়েমের বাবা আবুল কাশেম বাদী হয়ে সাতজনকে আসামি করে মামলা করেছেন। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তিনজনকে শনাক্ত করা হয়েছে এবং বাকি একজনকে শনাক্তের পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ এপ্রিল ২০২৬

দশম বছরে ‘হৃদয়ে আলফাডাঙ্গা’ : উচ্ছ্বাসে ভাসলো বর্ষপূর্তি আয়োজন

www.janadristi.com