আজ , , ,

পাগলা মসজিদের দানবাক্সে এবার ১৮ কোটি ২১ লাখ টাকা, মিলল স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলেছে রেকর্ড ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা। নগদ টাকার পাশাপাশি পাওয়া গেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার।

শনিবার (২১ নভেম্বর) দিনভর গণনা শেষে রাতে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মো. এরশাদুল আহমেদ।

এর আগে সর্বশেষ গত ২৭ জুন মসজিদের দানবাক্স খোলা হয়েছিল। তখন পাওয়া গিয়েছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৫৬ টাকা। সেই হিসাবে আগেরবারের তুলনায় এবার দানের পরিমাণ বেড়েছে ২ কোটি ৩০ লাখ ৮৯ হাজার ৩৬১ টাকা।

শনিবার সকাল ৭টায় চার মাস ২৪ দিন পর মসজিদের দানবাক্সগুলো খোলা হয়। এবার ১০টি স্থায়ী সিন্দুক ও পাঁচটি অস্থায়ী ট্রাংকসহ মোট ১৫টি দানবাক্স খোলা হয়। দানবাক্সগুলো পুরোপুরি ভরে যাওয়ায় আগের তিনটি অস্থায়ী ট্রাংকের সঙ্গে নতুন করে আরও দুটি ট্রাংক যুক্ত করা হয়েছিল।

দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক সোহানা নাসরিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরীফুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

টাকা গণনার কাজে অংশ নেন জামিয়া ইমদাদিয়া মাদরাসার ৩০০ শিক্ষার্থী, পাগলা মসজিদ মাদরাসার ৯০ শিক্ষার্থী, রূপালী ব্যাংকের ১৫০ কর্মকর্তা, মসজিদের ৩৫ কর্মচারী এবং জেলা প্রশাসনের ২৪ জন কর্মী। সব মিলিয়ে প্রায় ৬০০ জন দিনভর গণনার কাজে অংশ নেন।

উল্লেখ্য, বিপুল পরিমাণ দান-অনুদানের জন্য দেশজুড়ে পরিচিত কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ। প্রতি দফায় দানবাক্স খোলার পর পাওয়া অর্থের পরিমাণ নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ এপ্রিল ২০২৬

দশম বছরে ‘হৃদয়ে আলফাডাঙ্গা’ : উচ্ছ্বাসে ভাসলো বর্ষপূর্তি আয়োজন

www.janadristi.com