প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আনোয়ারুল ইসলাম। এর আগে তিনি প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরের প্রধান বিদ্যুৎ পরিদর্শক পদে কর্মরত ছিলেন।
রোববার (২২ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক মিজ শাহীনা ফেরদৌসীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ২২ এপ্রিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন মিজ শাহীনা ফেরদৌসী। এর আগে তিনি বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
নতুন মহাপরিচালক হিসেবে মো. আনোয়ারুল ইসলামের নিয়োগের মধ্য দিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নেতৃত্বে পরিবর্তন এলো।