Wednesday, 7th October, 2026

১৮ দিন পর হাসপাতাল ছাড়লেন নুর

১৮ দিন পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান।
তিনি বলেন, আজ বিকেল সাড়ে চারটার দিকে হাসপাতাল থেকে ছাড়পত্র পান নুরুল হক নুর। এখন গণমাধ্যমের সামনে কথা বলতে পারবেন না তিনি। তার অন্য একটি হাসপাতালে ভতর্ি হওয়ার কথা রয়েছে। দলীয় ফোরামে আলোচনা করে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
এর আগে, গত ২৯ আগস্ট রাজধানীর বিজয়নগর এলাকায় জাতীয় পাটর্ি ও গণ অধিকার পরিষদের মধ্যে সংঘষর্ের ঘটনায় আহত হন নুরসহ বেশ কয়েকজন নেতাকর্মী। এরপর থেকেই ঢামেকের নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে (আইসিইউ) এবং এরপর কেবিনে ভতর্ি থাকেন তিনি।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com