Monday, 24th August, 2026

ফেনীতে প্রাণ কোম্পানীর এসআর ও চালককে কুপিয়ে ছিনতাই

ফেনী সদর উপজেলার ছনুয়ায় প্রাণ কোম্পানীর একটি গাড়ীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বাধা দেওয়ায় কোম্পানীর এসআর ও চালককে কুপিয়ে জখম করেছে ছিনতাইকারিরা। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে ছনুয়া রবি টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অজ্ঞাত তিনজনের নামে থানায় অভিযোগ দিয়েছেন প্রাণের ডিলার আশ্রাফুল ইসলাম।

জানাগেছে, সোমবার প্রাণ কোম্পানীর একটি পিকাপ উপজেলার লস্করহাট থেকে লালপোল যাওয়ার পথে ছনুয়া রবি টাওয়ারের সামনে একদল ছিনতাইকারির কবলে পড়ে। এসময় সশস্ত্র ছিনতাইকারিরা কোম্পানীর এসআর সুজন চন্দ্র দাস (৩০) ও পিকআপ চালক মারুফ হোসেন (৩০) কে কুপিয়ে নগদ প্রায় ৮০ হাজার টাকা ও ১টি এন্ড্রোয়েড মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। শোর-চিৎকারে আশপাশের লোকজন বেরিয়ে এসে তাদের উদ্ধার করে লেমুয়া জননী মেডিসপে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা দিয়ে ফেনী সদর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় প্রাণের ডিলার আশ্রাফুল ইসলাম বাদি হয়ে থানায় লিখিত তিনজনের নামে অভিযোগ করেছেন। তিনি বলেন, মালামাল সরবরাহ করে শহরে আসার পথে ছিনতাইকারীরা কর্মচারীদের কুপিয়ে টাকা ও মোবাইল নিয়ে গেছে। প্রকাশ্যে এমন ছিনতাইয়ের ঘটনায় উদ্বিগ্ন ব্যবসায়ীরা।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ মো. শামসুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০৯ নভেম্বর ২০২৫

সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

www.janadristi.com