Monday, 24th August, 2026

মীরসরাইয়ে গণধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার

মীরসরাইয়ে গণধর্ষণ মামলার পলাতক আসামী আবদুল আজিজ (২৫) কে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ইছাখালী ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে আব্দুল আজিজকে গ্রেফতার করে পুলিশ।
জানা গেছে, গত ৩০ আগস্ট রাত সাড়ে ৮টার রবি কোম্পানির সিম বিক্রয়কর্মী (২২) জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সংলগ্ন ভাবীর হোটেল মোড় থেকে সিম বিক্রি শেষে সিএনজি-অটোরিকশাযোগে বাসায় ফেরার পথে গনধর্ষনের শিকার হন। অভিযুক্ত সিএনজি চালক আব্দুল্লাহ (২৪) ও আরেক চালক আব্দুল আজিজ (২৫) যোগসাজশে ভুক্তভোগীকে বেপজা জোনের ৩০০ ফিট সড়কের দক্ষিণ পাশে নির্জন খালের ধারে নিয়ে গিয়ে গণধর্ষণ করে।
এ ঘটনায় জোরারগঞ্জ থানায় মামলা দায়ের হলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে প্রধান আসামি আব্দুল্লাহকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। তবে অন্য আসামি আব্দুল আজিজ পলাতক ছিলেন। অবশেষে সোমবার আবদুল আজিজকে গ্রেফতার করা হয়।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল হালিম বলেন, গণধর্ষণ মামলার পলাতক আসামী আবদুল আজিজ (২৫) কে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০৯ নভেম্বর ২০২৫

সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

www.janadristi.com