Sunday, 4th October, 2026

দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তা নিশ্চিত করবে পুলিশ: আইজিপি

আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদে উদযাপনের জন্য পূজামণ্ডপগুলোতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে পুলিশ বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বিপিএম।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত সভায় সভাপতিত্বকালে তিনি এ কথা বলেন।
আইজিপি জানান, দুর্গাপূজা উপলক্ষে প্রাক-পূজা, পূজা চলাকালীন, প্রতিমা বিসর্জন এবং পূজা-পরবর্তী সময় মিলিয়ে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতোমধ্যে পূজাকেন্দ্রিক নিরাপত্তা কার্যক্রম শুরু হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় এবারের দুর্গাপূজা উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে নির্বিঘ্নে সম্পন্ন হবে। এজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।

সভায় র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, এসবি প্রধান মো. গোলাম রসুল, হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি মো. দেলোয়ার হোসেন মিঞা, অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপস) খোন্দকার রফিকুল ইসলাম, এটিইউর অতিরিক্ত আইজি মো. রেজাউল করিম, নৌ পুলিশের অতিরিক্ত আইজি কুসুম দেওয়ান, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজি মো. মাইনুল হাসানসহ পুলিশের বিভিন্ন ইউনিট প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন মজুমদার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নির্মল রোজারিও ও সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেবসহ বিভিন্ন সংগঠনের নেতারা সভায় অংশ নেন।
সভায় জানানো হয়, দুর্গাপূজা কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সর্বদা সচেষ্ট থাকবে। প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার আহ্বান জানানো হয়।

প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি সক্রিয় রাখা এবং স্বেচ্ছাসেবক দিয়ে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পরামর্শ দেন পূজা উদযাপন পরিষদ নেতাদের প্রতি।

দুর্গাপূজা চলাকালে পোশাকধারী ও সাদা পোশাকে পুলিশের পাশাপাশি সোয়াট, ক্রাইম রেসপন্স টিম (সিআরটি) এবং বোম্ব ডিসপোজাল ইউনিট সর্বদা প্রস্তুত থাকবে। পুলিশ হেডকোয়ার্টার্স ও বিভিন্ন ইউনিটে মনিটরিং সেলও চালু থাকবে বলে জানান আইজিপি।

উল্লেখ্য, আগামী ২১ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত দেশের ৩১ হাজার ৫৬৬টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com