Thursday, 20th August, 2026

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল কাদির মোল্লাকে চাপ ও ভয়ভীতি দেখিয়ে ৫২ কোটি টাকার ঘুষ গ্রহণ, বিদেশে পাচার ও মানিলন্ডারিংয়ের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। দুদকের ঢাকা জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. সজীব আহমেদ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির সাবেক চেয়ারম্যান রুকমীলা জামান, সাবেক পরিচালক সৈয়দ কামরুজ্জামান, আরামিট পিএলসির কর্মকর্তা এবং একাধিক ট্রেডিং প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীরা।
আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০ এর ১৬২/৪০৯/৪২০/১০৯ তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০৯ নভেম্বর ২০২৫

সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

www.janadristi.com