Sunday, 4th October, 2026

বিএনপির নাম ব্যবহার করে স্বার্থ হাসিলের সুযোগ না দেওয়ার আহ্বান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের সতর্ক করে বলেছেন, কেউ যেন বিএনপির নাম ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জ শহরের পুরোনো স্টেডিয়ামে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই আহ্বান জানান।
তারেক রহমান বলেন, আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। শহীদ জিয়া ও দেশনেত্রী খালেদা জিয়ার প্রত্যেক সৈনিককে দায়িত্ব নিতে হবে। কেউ যেন দলের নাম ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারে। কেউ যেন বিএনপির নাম ভাঙিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াতে না পারে।
তিনি বলেন, সমগ্র বাংলাদেশে ধানের শীষের যত নেতাকর্মী আছেন, যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান, তাদের সবার সামনে একটিই লক্ষ্য যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকা। এর কোনো বিকল্প নেই।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com