Thursday, 20th August, 2026

জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে ড. মুহাম্মদ ইউনূস

জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রবিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বাণিজ্যিক ফ্লাইটে রওনা হন তিনি।
রবিবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির ছয়জন প্রতিনিধি রয়েছেন।
তাঁদের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা একই ফ্লাইটে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। জামায়াতের আরেক প্রতিনিধি ড. নকিবুর রহমান তারেক নিউইয়র্কে গিয়ে প্রতিনিধিদলে যোগ দেবেন।

এ ছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে যাচ্ছেন অন্তর্র্বতী সরকারের ছয় উপদেষ্টা। তাঁদের মধ্যে গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান খান, সড়ক পরিবহন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং সমাজকল্যাণ ও মহিলাবিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ একই ফ্লাইটে যাত্রা করেছেন।

অন্যদিকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আগেই নিউইয়র্ক পৌঁছেছেন। আগামী বুধবার (২৪ সেপ্টেম্বর) জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান নিউইয়র্কে যুক্ত হবেন।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০৯ নভেম্বর ২০২৫

সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

www.janadristi.com