Monday, 24th August, 2026

যুবককে খুনের দায়ে পিরোজপুরে ৩ জনের যাবজ্জীবন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় এক যুবককে খুনের মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় ৩ জনকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন-পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাঁশবুনিয়া গ্রামের শাহআলম হাওলাদারের ছেলে মো. সোহাগ হাওলাদার, বড় শৌলা গ্রামের মো. মনির মৃধার ছেলে মো. সোহাগ মৃধা ও ছোট শৌলা গ্রামের মো. আজিজ মল্লিকের ছেলে মো. শাহীন মল্লিক।

পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান মঙ্গলবার দুপুরে এ আদেশ দেন। আদেশ প্রদানের সময় আসামি সোহাগ হাওলাদার উপস্থিত ছিলেন। বাকি দু’জন পলাতক ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়শৌলা গ্রামের মো. আনোয়ার মিস্ত্রীর ছেলে আরিফুল ইসলাম (১৮) ২০১৮ সালের ১৪ এপ্রিল বিকেল সাড়ে ৩টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে ১৭ এপ্রিল মঠবাড়িয়া থানায় ৮১১ নম্বর সাধারণ ডায়েরি করে। ১৮ এপ্রিল সকালে স্থানীয়রা বড়শৌলা খালে আরিফুলের লাশ ভাসতে দেখে থানায় খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে নিহতের পরিবারকে খবর দিলে তারা লাশ শনাক্ত করেন।

লাশের মাথায়, বুকে ও পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। ওই দিন বিকেলে নিহত আরিফের মা মোসা. ফরিদা বাদী হয়ে অজ্ঞাত আসামি উল্লেখ করে মঠবাড়িয়া থানায় এজাহার দায়ের করেন। ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ প্রাথমিকভাবে প্রথমে ১২ জনকে আসামি করলেও পরে তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালতে এ মামলায় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মঙ্গলবার এ আদেশ প্রদান করেন।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০৯ নভেম্বর ২০২৫

সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

www.janadristi.com