Sunday, 4th October, 2026

ফেনীবাসী কুমিল্লা নয় চট্টগ্রাম বিভাগে থাকতে চায়

কুমিল্লা নয় ফেনী জেলাকে চট্টগ্রাম বিভাগে রাখার দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে স্বেচ্ছাসেবী সংগঠন আমরা ফেনীবাসীর উদ্যোগে শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ইতিহাস , ঐতিহ্য ও ভুগৌলিক অবস্থা বিবেচনায় ফেনী বিভাগ হওয়ার সক্ষমতা রয়েছে। যদি ফেনীকে বিভাগ করা না হয়, তাহলে ফেনীবাসি চট্টগ্রাম বিভাগে থাকতে চায়। কোনভাবে কুমিল্লা বিভাগে যুক্ত হতে রাজি নয় ফেনী জেলা। এ জনদাবি উপেক্ষা করে সরকার কোন বিতর্কিত সিদ্ধান্ত নিলে কঠোর আন্দোলনে যাবে ফেনীবাসী।

সমাবেশে আমরা ফেনীবাসীর সভাপতি ইয়াকুব নবীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক একরামুল হকের সঞ্চালনায় বক্তব্য দেন, জেলা যুবদলের সদস্যসচিব নঈম উল্যাহ চৌধুরী, এবিপার্টির সহ সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল, ইসলামি আন্দোলনের উপদেষ্টা মাও. নুরুল করিম, আমরা ফেনীবাসীর সাবেক সভাপতি হাফেজ মাও. রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মহিউদ্দিন, ফেনী জেলা জামায়াতের সেক্রেটারি আবদুর রহিম, জেলা স্বেচ্ছসেবক দলের সাধারন সম্পাদক কায়সার এলিন, ফেনী জেলা গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রেজাউল করিম সুজন, ফেনীর প্রত্যয়ের সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ফেনী ছাত্র অধিকার পরিষদের সভাপতি ইউছুফ বাপ্পি, ছাত্র সমন্বয়ক মোহাইমিন তাজিম, ওমর ফারুক শুভ প্রমূখ।
সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দল, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিকসহ আমরা ফেনীবাসী সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com