Sunday, 4th October, 2026

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে যুবক আটক আটক : অস্ত্র ও গুলি উদ্ধার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র,গুলি ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. আবদুল হালিম (৩৫) নামে এক যুবককে আটক করেছে সেনা সদস্যরা।

বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে খিরাম সেনা ক্যাম্পের ইনচার্জ মেজর সাইফুর রহমান তুর্জোর নেতৃত্বে সেনা সদস্যরা উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ইরফান ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সামাদ চেয়ারম্যান বাড়ির জনৈক শফির পুত্র।

এ সময় আটক আব্দুল হালিম।প্রকাশ ইরফানের বাড়ি থেকে বিপুল অস্ত্র, গুলি ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে-
একটি রাইফেল, তিনটি রাইফেল এ্যামুনেশন, ছয়টি পিস্তলের এ্যামুনেশন, সাতটি বন্দুকের কার্তুজ, ১১টি ব্ল্যাংক কার্তুজ, ১৬টি মোবাইল,একটি চাইনিজ কুড়াল, দুইটি পাহাড়ি দা,সাতটি ছোট-বড় চাকু, একটি চেইনসহ ইয়াবা, মদ, গাজা উদ্ধার করা হয়।

মেজর সাইফুর রহমান তুর্জো জানান, আটক আব্দুল হালিম ও উদ্ধারকৃত অস্ত্র-সরঞ্জাম ফটিকছড়ি থানায় হস্তান্তর করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব অস্ত্র অবৈধ কার্যক্রমে ব্যবহারের জন্য মজুদ করা হয়েছিল।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com