Monday, 24th August, 2026

সাজেক ভ্যালি ঘুরে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত লিয়ন মাহামুদ!

বন্ধুদের সাথে সাজেক ভ্যালি ঘুরে শরীয়তপুরের ভেদরগঞ্জ পৌরসভা এলাকার নিজ বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় নিয়ন মাহমুদ(২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার(২৪ সেপ্টেম্বর) বিকাল পোনে পাঁচটার সময় কুমিল্লার চৌদ্দগ্রাম থানার পদুয়া এলাকার মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনাটি ঘটে। পুলিম বিকাশ চারটার দিকে লিয়নকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঘটনাস্থলে সে মারা যাওয়ার কথা জানান। পুলিশ বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা মিয়াবাজার হাইওয়ের থানার সার্জেন শামীম হোসেন।

নিহত লিয়ন মাহমুদ ভেদরগঞ্জ উপজেলা ভেদরগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা ও সাবেক কমিমনার মতিউর রহমান আকনের ছেলে। সে সাজেকভ্যালি একটি ইয়ামাহা ব্রান্ডের গাড়ি নিয়ে যায়। লিয়নের মৃত্যুর খবরে তার পরিবার ও এলাকায় বইছে শোকের ছায়া। ও তার বন্ধুবান্ধবরা ও ন্যাটিজেনদের শোকবার্তায় ছেয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমও।

স্থানীয় হাইওয়ে পুলিশ জানায়, তারা বন্ধুরা মিলে সাজেক ভ্যালি থেকে ঘুরে শরীয়তপুরে তাদের বাড়ির দিকে যাচ্ছিলো মোটরসাইকেল যুগে। তার আগে আর একটি মোটরসাইকেল নিয়ে তার একজন বন্ধু ও যাচ্ছিলো। কিন্তু পিছনে যে কোনভাবেই সড়ক দুর্ঘটনায় নিয়ন মাহমুদ নামে এই ছেলেটি ঘটনাস্থলেই মারা যায়। তার পরে তার ওই বন্ধুটি আসে। তার লাশটি সুরতহাল করা হয়েছে।

কুমিল্লা মিয়াবাজার হাইওয়ের থানার সার্জেন শামীম হোসেন মুঠোফোনে বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে তাতে মৃত পাই। তার মুখের উপর হয়ত টায়ারের চাপ লেগে থেঁতলে গেছে। তার চাচা এসেছেন ও তার বন্ধু এসেছেন। তার বাবা আসলে আইনগত পদক্ষেপ শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০৯ নভেম্বর ২০২৫

সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

www.janadristi.com