Sunday, 4th October, 2026

এস আলম ও তার তিন ভাইয়ের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ

এস আলম ও তার তিন ভাইয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সকালে দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ নির্দেশ দেন।
সাইফুল আলমের তিন ভাই হলেন- রাশেদুল আলম, মারুফ আলম এবং মাজেদুল আলম। তাদের বিরুদ্ধে বিদেশ থেকে অর্থ পাচার ও বিদেশে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

এর আগে ২৩ জুলাই এস আলম সুপার এডিবল অয়েলের বিরুদ্ধে ১৩ হাজার ৩১৭ কোটি টাকা ঋণ খেলাপির মামলায় প্রতিষ্ঠানটির সম্পত্তি ও শেয়ার হস্তান্তর বন্ধের নির্দেশ দিয়েছে আদালত।

এস আলম সুপার এডিবল অয়েল এস আলম গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান। যেটি অপরিশোধিত ভোজ্যতেল আমদানি শেষে পরিশোধন ও বাজারজাত করতো। প্রতিষ্ঠানটি অপরিশোধিত ভোজ্যতেল আমদানির জন্য ২০০৬ সাল থেকে ইসলামী ব্যাংক খাতুনগঞ্জ থেকে ঋণ সুবিধা গ্রহণ করে। প্রতিষ্ঠানটির কাছে ব্যাংকের পাওনা দাঁড়িয়েছে ১৩ হাজার ৩১৭ কোটি ৩৪ লাখ ৩০ হাজার ৮১৩ টাকা। এর বিপরীতে ব্যাংকের কাছে গ্রুপটির কারখানা, মেশিনারিসহ দেশের বিভিন্ন স্থানের মোট ৭২৬ শতক সম্পত্তি সহায়ক জামানত হিসেবে রয়েছে। যার সর্বোচ্চ মূল্য ২০০ কোটি টাকা।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com