Sunday, 4th October, 2026

ফটিকছড়িতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ফটিকছড়িতে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় এক তরুনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৭সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বিমান চত্বর নামক এলাকা থেকে
লাশটি উদ্ধার করা হয়।

লাশ হওয়া তরুনের নাম মো. ইমন (২০) সে একই এলাকার ফকির আহমদের ছেলে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়,গত শুক্রবার রাত ১১টার দিকে ইমন বাড়ি থেকে বের হওয়ার পর ঘরে ফিরে না আসায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি।
শনিবার সকালে স্থানীয় এক কৃষক বিমান চত্বরের অদূরে হালদা নদীর তীরে একটি আকাশমনি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান।খবর পেয়ে ভূজপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়নাতদন্তের জন্য চমকে হাসপাতালে প্রেরণ করেন।

স্থানীয় ইউপি সদস্য শাহজাহান বলেন, নিহত ইমন কৃষিকাজের পাশাপাশি ভ্যান চালাতেন। বিবাহিত জীবনে স্ত্রী ছাড়াও ৪ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

ভূজপুরে থানার ওসি মাহাবুবুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
মৃত্যুর প্রকৃত কারণ জানতে পোর্সমর্টেম রিপোর্ট
পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com