Wednesday, 7th October, 2026

ডিসেম্বরে হচ্ছে না অমর একুশে বইমেলা

ডিসেম্বরে একুশে বইমেলা অনুষ্ঠানের সিদ্ধান্ত স্থগিত করেছে বাংলা একাডেমি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে আবার বইমেলা আয়োজনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

রোববার বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে আগামী ১৭ ডিসেম্বর বইমেলা শুরু করতে তারিখ নির্ধারণ করেছিল বাংলা একাডেমি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি সিদ্ধান্ত নিয়েছে যে, অমর একুশে বইমেলা আসন্ন জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে আয়োজনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এ প্রেক্ষাপটে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) এবং সংশ্লিষ্ট অন্যদের মতামতের ভিত্তিতে বইমেলা ২০২৬-এর যে তারিখ নির্ধারণ করা হয়েছিল, তা স্থগিত করা হলো। প্রকাশক ও অন্য অংশীজনদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সময়ে নতুন তারিখ ঠিক করা হবে।

এর আগে বাংলা একাডেমির সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন মাথায় রেখে আগামী ১৭ ডিসেম্বর থেকে বইমেলা শুরু হয়ে ১৭ জানুয়ারি পর্যন্ত চলার কথা ছিল।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com