Saturday, 22nd August, 2026

এ মাসেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা

এই মাসে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে দেশের আবহাওয়া পরিস্থিতি প্রায় স্বাভাবিক থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের অক্টোবর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি লঘুচাপ নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, অক্টোবর মাসের প্রথম ১৫ দিনে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই। কারণ এ সময় মৌসুমি বায়ু সক্রিয় থাকবে। তবে দ্বিতীয় সপ্তাহের পর মৌসুমি বায়ু ধীরে ধীরে কমতে শুরু করলে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকে।
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সাধারণত বছরে দুটি পর্যায়ে হয়। প্রথমে এপ্রিল-মে মাসে এবং দ্বিতীয় পর্যায়ে অক্টোবর-নভেম্বর মাসে। চলতি মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও দু-একদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির ফলে দেশের উত্তরাঞ্চল ও উত্তর-মধ্যাঞ্চলে স্বল্প মেয়াদে বন্যার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের প্রতিবেদনে সেপ্টেম্বরের সারসংক্ষেপে জানানো হয়েছে, দেশের গড় বৃষ্টি স্বাভাবিকের চেয়ে প্রায় ২০ শতাংশ কম ছিল। বেশির ভাগ অঞ্চলে বৃষ্টি কম হলেও, সিলেট অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে।

সেপ্টেম্বরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়, ২২.৪ ডিগ্রি সেলসিয়াস। তাপপ্রবাহ না থাকলেও দেশের বিভিন্ন অঞ্চলে ভ্যাপসা গরম অনুভূত হয়েছে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০৯ নভেম্বর ২০২৫

সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

www.janadristi.com