Monday, 24th August, 2026

ফটিকছড়িতে তরুণের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার !

চট্টগ্রামের ফটিকছড়িতে নিজ বসতঘর থেকে কামরুল হাসান কাউসার (২১) নামের এক তরুণের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৬অক্টোবর) সকালে উপজেলার ভূজপুর থানাধীন নারায়ণহাট ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডস্থ বাউদ্দার পাড় এলাকায় পণ্ডিত বাড়ির বসতঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত তরুন একই এলাকার দুবাই প্রবাসী কামাল ভূঁইয়ার ছেলে।

প্রতিবেশীরা জানান, সকালে কাউছারের মায়ের কান্নার শব্দ শুনে গিয়ে দেখি বিছানায় কাউছারের নিথর দেহ পড়ে আছে। দেহের বিভিন্ন স্থানে কাটা ও রক্তের দাগ দেখতে পাই।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) তারেক আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদের জন্য তার মাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০৯ নভেম্বর ২০২৫

সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

www.janadristi.com