Sunday, 4th October, 2026

ধর্ম অবমাননার শাস্তি ফাঁসি রেখে আইন প্রণয়নের দাবি

পবিত্র কোরআন শরিফ অবমাননার অভিযোগে গ্রেপ্তার নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালকে ফাঁসি দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ। একইসঙ্গে কোরআন শরিফ, হযরত মুহাম্মদ (সা.) ও ধর্মের অবমাননার জন্য রাষ্ট্রীয়ভাবে ফাঁসি দেওয়ার বিধান রেখে আইন প্রণয়ন করতে অন্তর্র্বতী সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) রাজধানী জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধন থেকে এই দাবিগুলো পেশ করা হয়।

মানববন্ধনে পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার বলেন, দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ‘কাঠামোগত ইসলাম বিদ্বেষ’ কাজ করছে।

মুসলমানরা নিজেদের প্রাণের চেয়ে আল-কোরআন এবং হযরত মুহাম্মদকে (স.) বেশি ভালোবাসেন উল্লেখ করে অপূর্ব পালের কঠোর শাস্তি দাবি করেন তিনি।

অপূর্ব পালকে ‘মানসিক রোগী’ বলার বিষয়ে প্রশ্ন তুলে মুফতি রেজাউল করিম আবরার বলেন, এ বছর পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তাই যারা ‘ঘোলা পানিতে মাছ শিকার’ করতে চায় এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে বহির্বিশ্বে ‘বাংলাদেশে মৌলবাদের উত্থান’ দেখাতে চায়, এই ঘটনার পেছনে তাদেরই হাত রয়েছে।

তিনি বলেন, পূজাকেন্দ্রিক সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য একটা নীলনকশা সবসময় থাকে।

মানববন্ধনে বক্তারা কোরআন অবমাননাকারীর সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং বলেন, তাকে ফাঁসি দিতে হবে।

তারা এও উল্লেখ করেন যে, তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইনকে নিজের হাতে তুলে নিতে চান না।

মানববন্ধনে সভাপতিত্ব করেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি হেমায়েতুল্লাহ কাশেমী। এসময় সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল আজিজ কাশেমীসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com