আজ , , ,

মেঘনায় চাঁদাবাজ ধরতে গিয়ে আহত ৩ নৌপুলিশ, গ্রেপ্তার ২

কুমিল্লার মেঘনা উপজেলায় নৌপথে চাঁদাবাজির সময় পুলিশের ওপর টেটা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় দুই যুবককে হাতেনাতে গ্রেপ্তার করেছে চালিভাঙ্গা নৌপুলিশ। গ্রেফতারকৃত আসামিরা হলেন-নলচর গ্রামের আব্দুল বারেকের ছেলে মো. রানা (২৭) এবং রুপ মিয়ার ছেলে সাজ্জাদ হোসেন (১৮)।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নলচর গ্রামের মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।

ফাঁড়ি সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে এক সুকানি ফোন করে জানান যে, কিছু চাঁদাবাজ তাদের মারধর করছে টাকার জন্য। খবর পেয়ে নৌপুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চাঁদাবাজরা তাদের লক্ষ্য করে টেটা নিক্ষেপ করে। এতে এএসআই মাকসুদ, কনস্টেবল সোহাগ ও সাইদুর আহত হন। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

চালিভাঙ্গা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আজমগীর হোসাইন বলেন, “আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে চাঁদাবাজদের ধাওয়া দিয়ে দুইজনকে হাতে নাতে আটক করতে সক্ষম হই। আটক দুই যুবককে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ এপ্রিল ২০২৬

দশম বছরে ‘হৃদয়ে আলফাডাঙ্গা’ : উচ্ছ্বাসে ভাসলো বর্ষপূর্তি আয়োজন

www.janadristi.com